মালয়েশিয়ার ভ্রমণ ভিসা পেতে সময় লাগে তিন কার্য দিবস। মালয়েশিয়া পাহাড়ি দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এক ঋতুর দেশ। প্রতিদিন বৃষ্টি হয়। বাইরের আবহাওয়া গরম। সম্পূর্ণ দেশজুড়ে দেখা যায় পাহাড় আর জঙ্গল। যারা বাবা-মা’র সঙ্গে মালয়েশিয়া ঘুরতে আসতে চাও তাদের জন্য আমার নিজ ভ্রমণ অভিজ্ঞতা থেকে একটি ভ্রমণ প্ল্যান লিখলাম। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর (কেএলআইএ) নামকরণ…
ভ্রমণ
দেখে এলাম নিঝুমদ্বীপ
এক শুক্রবার ভোরে রওনা হলাম ঢাকা থেকে। উদ্দেশ্য নিঝুমদ্বীপ। সাথে আলমগীর আজাদ, জুলকর ও শাহীন। আলমগীর আজাদ কিছুক্ষণ পর পর জানাতে থাকল কোথায় কী ব্যবস্থা হবে। সোনাপুর পৌঁছে গেলাম বেলা দশটায়। বাস থেকে নামতেই আলমগীর আজাদ হাসতে হাসতে বেরিয়ে এলো ভিড় ঠেলে। কাঁধে ঝোলানো একটা কালো ব্যাগ, ডান হাতে এক হাঁড়ি দই, বাম হাতে আপেল,…
সুন্দরবনে একদিন
সকাল ৯ টা। ২০১১ সালের অক্টোবরের ১৭ তারিখ। ঢাকা থেকে আমরা পৌঁছলাম হোটেল মংলা ইন্টারন্যাশনালে। চারবন্ধু- আমি, সাইফ, পারভেজ এবং চয়ন। কিছুক্ষণ পরই আমাদের জালি বোট মংলার লঞ্চঘাট দিয়ে যাত্রা শুরু করল সুন্দরবনের পথে। এখান থেকে হিরণ পয়েন্ট যেতে ৮ ঘণ্টা লাগবে, আর হাড়বাড়িয়া যেতে ৪ ঘণ্টা এবং করমজল যেতে দেড় ঘণ্টা। বোট ছুটে চলল…
চলো যাই ইতিহাসের শহর কুমিল্লায়

বৃহত্তর কুমিল্লার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস। কুমিল্লায় আছে শত শত বছর পুরনো রাজা-প্রজাদের বাড়ি-ঘর, রাণীদের জন্য নির্মিত দিঘি ও পুকুর ঘাট, ব্রিটিশদের কবরস্থান, পুরাকীর্তি। একদিন হঠাৎ করে আমরা ক’জন বন্ধু একটি মাইক্রোবাস ভাড়া করে ঘুরে আসি কুমিল্লা থেকে। যানজট থেকে মুক্তি পেতে সকাল ৬টায় আমরা ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে মাত্র দেড় ঘণ্টায়…
সবুজের কাছে

আমার কাছে সবুজ মানেই গাছ-গাছালি, পাহাড়, মুক্ত বাতাস ও সুস্থ পরিবেশ। বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছি। এই দেশটাকে বলা যায় সবুজের দেশ, পাহাড়ের দেশ। মালয়েশিয়ার যেখানে যাই আর যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। নানা প্রজাতির বিশাল বড় বড় গাছ। পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য। যে কারণে এখানকার আবহাওয়া খুবই ভালো। প্রতিদিন বৃষ্টি হয়। সবুজের মাঝে ক্ষণিকের জন্য…
গাঁয়ের নাম হরিয়াবহ

হরিয়াবহ বলতে গেলে একটি অজপাড়াগাঁ। বি-বাড়ীয়া জেলার কসবা থানার ছোট্ট একটি গ্রাম, কিন্তু সৌন্দর্যে বিশাল। আশপাশে ভারতের সীমান্ত। হরিয়াবহ গ্রামে এখনো বিদ্যুত পৌঁছায়নি। সরাসরি কোনও বাস যায় না। ডাকাতের ভয়ে কেউ সন্ধ্যার পর এ পথে চলতে সাহস করে না। এখানকার বেশিরভাগ পুরুষ চাকরিজীবী। কিছু পুরুষেরা চাকরির জন্য ঢাকা নয়তো চট্টগ্রাম অবস্থান করছে,কিছু পুরুষ মধ্যপ্রাচ্যে পাড়ি…
মাধবকুণ্ড : যেখানে ঝরনা পেখম মেলে
রাত সাড়ে দশটায় বিমান বন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ঝক…ঝক…শব্দে ট্রেন ছুটে চলেছে সিলেটের উদ্দেশে। স্টেশনে ট্রেন থামলেই আমি আর ফাহিম নেমে দাঁড়াচ্ছিলাম। দূরের সিগন্যাল বাতির দিকে দৃষ্টি আমাদের। সবুজ বাতি জ্বলে উঠলেই আবার ট্রেনে উঠে পড়লাম। ওদিকে ফিরোজা খালা আমাদের না দেখলেই চিন্তিত হয়ে যান। কুলাউরা স্টেশনে নেমে চায়ের দোকানে চা অর্ডার দিলাম।…
সাতছড়ি জাতীয় উদ্যান

পর্যটকদের দৃষ্টি নন্দন স্থানের মধ্যে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান একটি। দেশের ১০ টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। এর আয়তন ২৪২.৮২ হেক্টর বা ছয়শ’ একর। এটি রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্টের একটি অংশ। ঢাকা থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পুর্ব দিকে এবং শ্রীমঙ্গল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সাতছড়ি জাতীয় উদ্যান একটি…
চলো যাই পাখিদের রাজ্যে
হাওড়, বিল কথাটি শুনলেই মনে হয় মাছ-পাখির দেশ বাইক্কা বিলের কথা। পাখির মেলা আর জল কাদার এই বিলে আসে হাজারো পাখি। কী গ্রীষ্ম, কী শীত- সারা বছর ধরেই পাখির ব্যস্ততা এই বিলে। এখানে চোখে পড়বে বড় বক, ছোট বকদের উড়বার ছন্দ। জল কাদায় প্রায়ই চোখে পড়বে, মদনটাক, কাদাখোঁচা, গুলিন্দাসহ আরও নানা প্রজাতির পাখি। যারা রং…
খাগড়াছড়ি
হা মিম হাবিবুল্লাহ পুরো খাগড়াছড়ি জুড়ে যেন নীল আকাশ, নদী, ঝর্ণা ও পাহাড়ের মিতালি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত এ জেলাটি গঠিত আটটি উপজেলা নিয়ে। মাটিরাঙ্গা, রামগড়, দিঘীনালা, লক্ষীছড়ি, পানছড়ি, মানিকছড়ি ও মহালছড়ি। খাগড়াছড়ির আদি নাম তারক। এই উপত্যকাটি খাগড়ার বন দ্বারা বেষ্টিত তাই পরবর্তিতে এর নাম হয়ে যায় খাগড়াছড়ি। মাটিরাঙ্গার পুরো এলাকা লাল মাটি দিয়ে…

>
>
>