নতুন পাতা
  • প্রথম পাতা
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • লগ ইন
  • Font Problem?

এক লড়াকু জোকার

May 2, 2012
By নতুনপাতা

সার্কাস বা যাত্রারই কোন জোকার যেন। সাদা-কালোয় মোড়ানো শরীর। লাল-নীল-হলুদের মিশেলে বিরাটাকার চ্যাটালো ঠোঁট। কখনও কখনও আবার গাল ফুলিয়ে নাটুকে ঢংয়ে চারপাশ দেখে নেওয়ার চেষ্টা। সবকিছু মিলে ঠিক সেই জোকারের ছাঁচেই গড়া যেন এই আটলান্টিক পাফিনরা। আর সেজন্যই নাকি এদের ডাক নাম ‘ক্লাউন’। তাছাড়া এদের এই আদলের জন্য ‘সামুদ্রিক টিয়া’ বলতেও কসুর করেন না কেউ কেউ। তবে দেখতে এমন হলে কী হবে? ভাঁড়ামোর ধারে কাছেই নেই এরা। নিতান্তই গোবেচারা পাখি বলা যায় এদের। থাকে উত্তর ও দক্ষিণ আটলান্টিকে। আর জীবনের বেশিরভাগটাই কাটিয়ে দেয় তটভূমি ও সমুদ্রের উত্তাল জলে। তাই এখানে নিজেদের বাঁচিয়ে রাখতে প্রতিনিয়তই দিতে হয় কঠিন পরীক্ষা। জীবনের ঝুঁকি নিয়ে জলযোগের জন্য সাগরের ২০০ ফুট নিচে নেমে তুলে নিয়ে আসতে হয় ঈল ও ছোট ছোট নানান পদের সামুদ্রিক মাছ। কাজেই এদের শুধু দক্ষ উড়িয়ে হলেই চলে না, হতে হয় পটু সাঁতারুও। এমনকি সমুদ্রকে ঘিরেই চলে ওদের যত ঘরকন্না আর বেঁচে থাকা। তাই বলে ঘরকন্নার কাজটি কিন্তু তেমন সহজ নয়। সারাজীবনের কথা মাথায় রেখে বেছে নিতে হয় নিজেদের পছন্দের সঙ্গীটিকে। সঙ্গে বাসা বানানোর ঝক্কি তো আছেই। রীতিমতো ঝাড়াই-বাছাই করে খুঁজে নিতে হয় সেই  বাড়ি তৈরির জন্য উঁচু টিলা। এজন্য দিতে হয় প্রচুর শ্রমও। এই যেমন তিন ফুট আন্দাজ দীঘল গর্ত খোঁড়া, মাটির ঢেলাগুলোকে ভেঙে গুঁড়ো করা, একে একে সমুদ্রের পানা, ঘাস ও পালকের যোগাড়যন্ত্র করা এমনতর কত্তো কাজই না পালা করে করতে হয় পাফিন দম্পত্তিদের।  এদিকে শীতের উষরতা পাফিনদের পা ও ঠোঁটে যে ম্যাড়ম্যাড়ে আস্তর লেপে দিয়েছিল তাতে ঝিলিক দেওয়া শুরু করেছে আলোর রোশনি। জানান দিচ্ছে বসন্ত আসলো বলে। কিছুদিনের মধ্যেই বাড়ি বাড়ি শুরু হয়ে যাবে ডিম পাড়ার তোড়জোড়। সেজন্যই বুঝি এপ্রিল থেকে আগস্ট পুরো বসন্ত ও গ্রীষ্মের সময়টুকুতে হাজার হাজার পাফিন দম্পত্তিরা জড়ো হওয়া শুরু করেছে আটলান্টিক উপকূলে। আর তাই এখন থেকেই আদা জল খেয়ে লেগে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে নতুন তরুণ জুটিদের। এরপরই একটানা ৪২ দিনের টানা অপেক্ষার পরে ডিম থেকে গুঁটি গুঁটি পায়ে বেরুবে ফুটফুটে ‘ক্লাউন’ শিশুটি। আবার নতুন করে শঙ্খচিলদের মতো চোখালে শিকারিদের চোখে ধুলো দিয়ে একছুটে সমুদ্রের নিচ থেকে নিয়ে আসবে ক্ষুদে মাছগুলোকে। এ যেন অবিরাম লড়াইয়েরই কোন জীবনপাঠ।

শাপলা বড়ুয়া

আরও পড়তে পারো

  • পাহাড়ে সাইকেল প্রতিযোগিতা!পাহাড়ে সাইকেল প্রতিযোগিতা! (0)
  • কালো পিশাচরাকালো পিশাচরা (2)
  • সবার প্রিয় আল মাহমুদসবার প্রিয় আল মাহমুদ (0)
  • স্বপ্নের হাতিরঝিলস্বপ্নের হাতিরঝিল (0)
  • ক্রিস্ট দ্য রিদিমারক্রিস্ট দ্য রিদিমার (0)

শেয়ার করো:

  • Email
  • Print
Cancel Reply

এ সংখ্যার প্রচ্ছদ



  • প্রচ্ছদ প্রতিবেদন
  • বিশেষ রচনা
  • ফিচার
  • গল্প
    • ছেলেবেলার গল্প
  • কার্টুন
  • খেলাধুলো
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আবিষ্কার
  • গবেষণা
  • ভ্রমণ
  • সহজ পাঠ
  • বিবিধ
    • চিঠিপত্র
    • স্মরণ
Copyright © 2013 নতুন পাতা. All Rights Reserved.
Developed by Md. Bakibillah.
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.