নতুন পাতা
  • প্রথম পাতা
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • লগ ইন
  • Font Problem?

উল্টো কিন্তু স্বাভাবিক!

June 25, 2012
By নতুনপাতা


নতুনপাতা ডেস্ক : দেখতে বাড়িটিকে উল্টো মনে হলেও আসলে এটি একটি স্বাভাবিক বাড়ি। দৃষ্টিনন্দন বাড়িটিতে দিব্বি হেসে খেলে বেড়াচ্ছে শিশুরা। বাইরে থেকে দেখলে বাড়িকে যে শুধু উল্টো মনে হবে, তাই নয়। ভেতরে রাখা  বেশিরভাগ আসবাবপত্রই সাজানো হয়েছে উল্টোভাবে। বিস্ময়কর এই বাড়িটি অবস্থিত অস্ট্রিয়ার টারফেন্সে।
অস্ট্রিয়ার টারফেন্সের এই বাড়িটি দেখলে মনে হবে ঝড়ে উপড়ে পড়ে গেছে। তবে দৃষ্টিনন্দন এই বাড়িটির অবকাঠামোই উল্টো ঢংয়ে নির্মিত।
পোল্যান্ডের স্থপতি ইরেক গ্লোওয়াকি ও মারেক রোজহানস্কি বাড়িটির স্থাপনা কাজ শেষ করেন মাত্র আট মাসে, যা দেখলে বিশ্বাস হওয়ার নয়।
চিত্তাকর্ষক বাড়িটির সবখানে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। ভেতরের কক্ষগুলোতেও দেখা যাবে অতিযতেœ উল্টো করে স্থাপন করা হয়েছে বেশিরভাগ আসবাব। এমনকি একটি গাড়িও স্থাপন করা হয়েছে ছাদের সঙ্গে উল্টো করেই। সব সাজসরঞ্জামে রয়েছে প্রকৃত উপাদানের ছোঁয়া। সেখানে দেখা যাবে শিশুদের খেলনাসহ শয়নকক্ষ। শৌচাগারের উপাদানগুলোও উল্টো করে স্থাপন করা। বাড়িটির প্রবেশদ্বারেও রয়েছে বৈচিত্র্য। পর্যটকদের মনে হবে ওপরতলার বড় জানালা দিয়ে প্রবেশ করছেন।
অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের রাজ্য টিরোলের রাজধানী ইন্সব্রুক থেকে ১৫ মাইল দূরে অবস্থিত অদ্ভুত ও বিস্ময়কর এই বাড়িটি। ইতোমধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে।

আরও পড়তে পারো

  • ছদ্মবেশী ঘাতকছদ্মবেশী ঘাতক (1)
  • আমাদের সুন্দরবনআমাদের সুন্দরবন (3)
  • আমাদের ছোট ‘রবি’আমাদের ছোট ‘রবি’ (1)
  • বাইক্কা বিলে পাখির মেলাবাইক্কা বিলে পাখির মেলা (0)
  • শঙ্খচূড় : পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ শঙ্খচূড় : পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ (0)

শেয়ার করো:

  • Email
  • Print
Cancel Reply

এ সংখ্যার প্রচ্ছদ



  • প্রচ্ছদ প্রতিবেদন
  • বিশেষ রচনা
  • ফিচার
  • গল্প
    • ছেলেবেলার গল্প
  • কার্টুন
  • খেলাধুলো
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আবিষ্কার
  • গবেষণা
  • ভ্রমণ
  • সহজ পাঠ
  • বিবিধ
    • চিঠিপত্র
    • স্মরণ
Copyright © 2013 নতুন পাতা. All Rights Reserved.
Developed by Md. Bakibillah.
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.