নতুন পাতা
  • প্রথম পাতা
  • প্রচ্ছদ
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • লগ ইন
  • Font Problem?

রাত জেগে পড়া ঝালাই ভালো নয়

June 25, 2012
By নতুনপাতা


তোমরা অনেকেই পরীক্ষার আগে রাত জেগে পুরো সিলেবাস আরেকবার ঝালাই করে নাও, তাই না?। ভাবো রাতভর রিভাইস দিলে সকালে পরীক্ষায় হয়তো ভালো করতে পারবে। কিন্তু বিজ্ঞানীরা বলেছেন, এ ধারণা ভুল। পরীক্ষার আগে রাত জেগে পরীক্ষার সিলেবাস রিভাইস দেওয়া ভালো কিছু নয়। এটি স্মৃতি ঝালাই করার চেয়ে বরং সারাদিন ধরে মুখস্থ করা অধিকাংশ পড়াই ভুলিয়ে দিতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সের একদল গবেষক গবেষণা করে দেখেছেন, দিনের বেলায় শেখা বিষয়গুলো মনে রাখার ক্ষেত্রে রাতের ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য  পেয়েছেন। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ডা. সুশীল ঝা।
গবেষকরা বলেন, পরীক্ষার আগে দিনভর পড়ার পর তুমি যদি রাত জাগো, নিজেকে ঘুম থেকে বঞ্চিত করো তাহলে পরবর্তী সময়ে মুখস্থ করা বিদ্যা মনে রাখতে পারার সম্ভাবনা কম। তারা দেখেছেন, যে কোনো একটি বিষয় শেখার পর  যেসব ইঁদুরকে রাতে ৬ ঘণ্টার কম ঘুমাতে দেওয়া হয়েছে  সেসব ইঁদুর শেখা বিষয়টি পরদিন ভালোভাবে প্রয়োগ করতে পারে না। অন্যদিকে গবেষণায় অংশ নেওয়া যেসব ইঁদুরকে পর্যাপ্ত ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে সেগুলো ঠিকই শেখা বিষয়টি পরের দিন হুবহু করতে পারে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন কোনো বিষয় শেখার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া পুনরায় স্মরণের জন্য খুবই উপকারী। ২০৭ শিক্ষার্থীর ওপর ওই গবেষণা পরিচালিত হয়েছে।

আরও পড়তে পারো

  • ভালোবাসি নতুনপাতাভালোবাসি নতুনপাতা (0)
  • ক্লান্তি দূর করতে ডিমক্লান্তি দূর করতে ডিম (0)
  • জীবন এবং জীবন দক্ষতা জীবন এবং জীবন দক্ষতা (0)
  • বাড়ি তার বরফের দেশেবাড়ি তার বরফের দেশে (3)
  • ঈদ মোবারকঈদ মোবারক (2)

শেয়ার করো:

  • Email
  • Print
Cancel Reply

এ সংখ্যার প্রচ্ছদ



  • প্রচ্ছদ প্রতিবেদন
  • বিশেষ রচনা
  • ফিচার
  • গল্প
    • ছেলেবেলার গল্প
  • কার্টুন
  • খেলাধুলো
  • বিজ্ঞান ও প্রযুক্তি
    • আবিষ্কার
  • গবেষণা
  • ভ্রমণ
  • সহজ পাঠ
  • বিবিধ
    • চিঠিপত্র
    • স্মরণ
Copyright © 2013 নতুন পাতা. All Rights Reserved.
Developed by Md. Bakibillah.
loading Cancel
Post was not sent - check your email addresses!
Email check failed, please try again
Sorry, your blog cannot share posts by email.