নতুনপাতা ডেস্ক : গ্রিসের ২৪ বছর বয়সী শৌখিন ফটোগ্রাফার দিমিত্তির ভ্যাভিলিস ছবি তুলতে গিয়ে হঠাৎ থমকে গেলেন। একটি চার চোখের পেঁচা দেখছেন তিনি! প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। এরপর দ্রুত ক্যামেরা বের করে পেঁচাটার ছবি তুলে ফেললেন। শুরুর হতভম্ব ভাবটা কেটে যাওয়ার পর কাছে গেলেন পাখিটা দেখার জন্য। এবার পুরোপুরি বোকা বনে গেলেন তিনি। কারণ পেঁচাটার চার চোখ নয়। একটি পেঁচার পছনে আরেকটি পেঁচা দাঁড়িয়ে থাকায় দূর থেকে মনে হচ্ছিল মাথার ওপর আরও দুটি চোখ রয়েছে পেঁচাটার। দিমিত্তির বলেন, এই ছবিটা দেখে সবাই মনে করবে আমি ফটোশপের মাধ্যমে এ কাজটি করেছি। কিন্তু আসল ব্যাপার পুরোপুরি ভিন্ন। সামনা-সামনি দেখেও শুরুতে আমি তাজ্জব হয়ে গিয়েছিলাম। আর অন্যরা দেখবেন ছবিতে। পাথুরে এলাকায় এ ধরনের অবস্থা প্রায়ই হয়। আসলে পাথুরে এলাকা হওয়ায় দূরত্বটা সব সময় বোঝা সম্ভব হয় না। ফলে এ ধরনের বিভ্রান্তি ঘটে।





>
>
>