অনেক অনেক বছর আগের কথা। এক গ্রামে ছিল এক ছোট্ট মেয়ে। নাম তার সোনা। বয়স কত হবে-বড়জোর ছ’-সাত বছর। সোনার নিজের মা ছিল না, ছিল সৎমা। নিজের মা তার জন্মের সময়ই মারা যায়। তাই আপন মা কেমন, তা সে জানে না। তার আদর কেমন, তা-ও সে বোঝে না। সে দেখে তার সৎমাকে। সৎমা তাকে...
এক লড়াকু জোকার
সার্কাস বা যাত্রারই কোন জোকার যেন। সাদা-কালোয় মোড়ানো শরীর। লাল-নীল-হলুদের মিশেলে বিরাটাকার চ্যাটালো ঠোঁট। কখনও কখনও আবার গাল ফুলিয়ে নাটুকে ঢংয়ে চারপাশ দেখে নেওয়ার চেষ্টা। সবকিছু মিলে ঠিক সেই জোকারের ছাঁচেই গড়া যেন এই আটলান্টিক পাফিনরা। আর সেজন্যই নাকি এদের ডাক নাম ‘ক্লাউন’। তাছাড়া এদের এই আদলের জন্য ‘সামুদ্রিক টিয়া’ বলতেও কসুর করেন না...
কুয়ালালামপুরে কবরস্থান
দিন সাতেক হয়েছে সমীর চাকরি নিয়ে এসেছে কুয়ালালামপুরে। বিদেশি সংস্থা, কম্পিউটারের চিপ তৈরি করে। সমীর কাজ করত এদের ব্যাঙ্গলোর অফিসে। প্রায় বছর দুয়েক কাজ করার পর এই সুবর্ণ সুযোগ এসে গেল তার বিদেশে গিয়ে কাজ করার। সঙ্গে থাকার জন্য ফ্ল্যাট ও গাড়ি। অবশ্য ফ্ল্যাট ও গাড়ি পেতে কিছুদিন লাগবে, সঙ্গে সঙ্গে রেডি থাকবে না।...
ক্লান্তি দূর করতে ডিম
সারাদিন কাজের ফাঁকে আমাদের প্রায়ই ক্লান্তি চলে আসে। এই ক্লান্তি কাটানোর জন্য অনেকে অনেক পথই বেছে নেন। কেউ ঘন ঘন চা পান করেন, কেউ কাজের ফাঁকে নেয় ছোট ছোট বিরতি। কিন্তু দিনের শুরুতেই সেই ক্লান্তি আমাদের ওপর ভর করার আগেই, তা কাটিয়ে নেয়া যাবে-শুধু ডিম খেয়ে ! সম্প্রতি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একদল গবেষক এই তথ্য...
মাধবকুণ্ড : যেখানে ঝরনা পেখম মেলে
রাত সাড়ে দশটায় বিমান বন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ঝক…ঝক…শব্দে ট্রেন ছুটে চলেছে সিলেটের উদ্দেশে। স্টেশনে ট্রেন থামলেই আমি আর ফাহিম নেমে দাঁড়াচ্ছিলাম। দূরের সিগন্যাল বাতির দিকে দৃষ্টি আমাদের। সবুজ বাতি জ্বলে উঠলেই আবার ট্রেনে উঠে পড়লাম। ওদিকে ফিরোজা খালা আমাদের না দেখলেই চিন্তিত হয়ে যান। কুলাউরা স্টেশনে নেমে চায়ের দোকানে চা অর্ডার...
অনুষ্ঠিত হলো কিডস চয়েস অ্যাওর্য়াড ২০১২ : শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যালভিন এন্ড দ্য চিপমাকস, চিপরেকর্ড
বর্ণিল রং-ছটা, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, সজ্ঞীতশিল্পীদের হার্ট বিটে কম্পন ধরিয়ে দেবার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কিডস চয়েস অ্যাওর্য়াড ২০১২। ১৮ বছরের নিচের শিশুদের ভোটে বেস্ট সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র, অভিনেতা নির্বাচিত হন। হলফ করে বলা যায় ৩১ মার্চ লস অ্যাঞ্জেলেসে পুরো দিনটি ছিল শিশুদের। হলিউডের নামি দামি তারকা যেমন জনি ডোপ, কেটি পেরি থেকে শুরু...
সেঞ্চুরির সেঞ্চুরিতে শচীন
২০০৩ সাল, বিশ্বকাপের মাঝামাঝি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর কেনিয়া বিশ্বকাপের স্বাগতিক দেশ। বরাবরের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্বকাপে ভারতও ফেবারিট। হঠাৎ করেই দলের দুরন্ত ফর্মে থাকা শচীন টেন্ডুলকারের বাবা পরলোক গমন করলে সাথে সাথেই ভারত ছুটে যান শচীন। কিন্তু বিশ্ব দরবারে পুরো দেশের প্রতিনিধিত্ব করা শচীনের এভাবে ভারতে চলে আসা মেনে নিতে পারেননি...
মউলতার তিলাকি
গত সংখ্যার পর চন্দ্রকেতু শুধু বলেন, আমাকে জ্ঞান অর্জনের শক্তি দাও। আমি জানতে চাই। জানাতে চাই। চন্দ্রকেতু কখনও আনমনে হাঁটতে হাঁটতে চলে যান কার্পাস ক্ষেতের কাছে। বাতাসে কার্পাস ফুল দোলে। তাঁতিরা সংগ্রহ করে নিয়ে যায় কার্পাস তুলো। এ দিয়ে তৈরি হয় মিহি বস্ত্র। খুব সুনাম সেই সুক্ষ্ম বস্ত্রের। প্রাচীন কালে ছিল চার রকমের বস্ত্র।...
পৃথিবীর একমাত্র ‘চাইল্ড পার্লামেন্ট’ বাংলাদেশে
শিক্ষা খাতে ব্যয় : পরিবার ও শিশুর ওপর প্রভাব প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২১ মার্চ ২০১২ ইং তারিখে রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হলো শিশুদের সংসদ, চাইল্ড পার্লামেন্টের ১০ম অধিবেশন । দেশের বর্তমান পরিস্থিতিতে ‘শিক্ষাখাতে ব্যয় : পরিবার এবং শিশুদের ওপর প্রভাব’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে...
নতুনপাতা সম্ভাবনার নতুন দিগন্ত
আমাদের চারপাশ থেকে যখন ভালো জিনিসগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে তখন সগৌরবে নতুনপাতার এক বছরে পা দেওয়াটা একটা বিরাট আশ্বাসের খবর। যখন শুধু ব্যর্থতা, গ্লানি, অবক্ষয় আর অনিশ্চিত পৃথিবীর দুঃখময় খবরগুলো আমাদের জন্য পীড়াদায়ক তখন নতুনপাতার এই এক বছরে সাফল্যজনকপূর্তি এক সম্ভাবণার দিগন্তকে খুলে দেয়। এই পত্রিকার নেপথ্য কর্মীরা যে দুঃসাহসের পরিচয় দিয়েছে এবং...
নতুনপাতার বর্ষপূর্তিতে মনে এলো এই কথাগুলো
গত বছর পয়লা বৈশাখ (১৪১৮) খলিল রহমান নতুনপাতা নামের যে শিশু-কিশোর পাঠ্য পত্রিকাটি নিয়ে যাত্রা শুরু করলেন, দেখতে দেখতে তা একটি বছর অতিক্রম করে গেল। ভাবতে ভালো লাগছে যে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিছক শিশু-কিশোরদের প্রতি ভালোবাসা থেকে খলিল এত বড় ঝুঁকিপূর্ণ একটা প্রকাশনায় হাত দিয়েছেন। আমি খলিলের নতুনপাতা প্রকাশের স্বপ্নের কথাও জানতাম। প্রায় বছরখানেক...

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>